জেলা ও দায়রা জজ
জিয়া উদ্দিন মাহমুদ
সিনিয়র জেলা ও দায়রা জজ
নীলফামারী
জনাব জিয়া উদ্দিন মাহমুদ বাংলাদেশ বিচার বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা (আইডি: ১৯৯৮১১৮০৫০)। তিনি ১৯৭২ সালের ২৪ আগস্ট রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি নীলফামারীতে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব জিয়া উদ্দিন মাহমুদ তার শিক্ষাজীবনের প্রাথমিক ও মাধ্যমিক ধাপ সম্পন্ন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ থেকে, যেখান থেকে তিনি ১৯৮৮ সালে এস.এস.সি এবং ১৯৯০ সালে এইচ.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি আইন বিদ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে থেকে ১৯৯৪ সালে এল.এল.বি (অনার্স) ও ১৯৯৫ সালে এল.এল.এম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৮ সালের ২০ জুলাই সহকারী জজ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন্। তিনি দীর্ঘ কর্মজীবনে পঞ্চগড়, বগুড়া, কুমিল্লা ও রংপুরে সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ পদে, এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান। ২০১৩ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। ২০১৮ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পাওয়ার পর তিনি হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, রাজশাহী জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, আইন ও বিচার বিভাগ (ঢাকা) এবং বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১১ মে তিনি 'সিনিয়র জেলা ও দায়রা জজ' পদে উন্নীত হন। পরবর্তীতে তিনি নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। তিনি দেশে ও বিদেশে বহু পেশাগত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন। দেশের অভ্যন্তরে তিনি বিপিএটিসি (BPATC) তে ২৬তম ফাউন্ডেশন কোর্স এবং জ্যাটি (JATI)-তে ১২তম বেসিক কোর্সসহ অন্যান্য কোর্সে অংশগ্রহণ করে A গ্রেড ও সনদ অর্জন করেন। এছাড়া বেলা (BELA) ও বিলিয়া (BILIA) আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ ও ওয়ার্কশপে তিনি অংশ নিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি অস্ট্রিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট কোর্স এবং ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।