চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
মোঃ এনামুল হক বসুনিয়া
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নীলফামারী
জনাব মোঃ এনামুল হক বসুনিয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিগত ৩১/০৮/২০২৫ খ্রি. তারিখে নীলফামারী জেলায় যোগদান করেন। তিনি ৩য় বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০০৮২০৩২০৩।
ইতোপূর্বে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে, একই জেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে, লালমনিরহাট জেলায় সিনিয়র সহকারী জজ ও নাটোর জেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে, পিরোজপুর জেলায় যুগ্ম জেলা ও দায়রা জজ পদে এবং নীলফামারী জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে কর্মরত ছিলেন।
শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি. (সম্মান) ও একই বিশ্ববিদ্যালয় হতে এল.এল.এম. ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা গাইবান্ধা। কর্ম জীবনে তিনি দেশের বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।